স্মরণীয় ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দল মিলে লিগ শিরোপা জিতেছে ৫১টি। স্প্যানিশ লিগের ৮১ বছরের ইতিহাসকে তাই রিয়াল-বার্সার শ্রেষ্ঠত্বের লড়াই-ই বলা যায়। এই দুই দল মুখোমুখি হলেই সেটি পায় ধ্রুপদি মাত্রা। লিগে দুই দলের মধ্যকার ১৬০টি ম্যাচ ঘেঁটে স্মরণীয় পাঁচটি ম্যাচ বের করেছে ইএসপিএন— বার্সেলোনা ৬: ২ রিয়াল, ২০০৮-০৯লিগে ১৭টি জয়সহ টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে বার্সার মুখোমুখি হয়েছিল রিয়াল। ১৪ মিনিটে হিগুয়েইনের গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল, ১৮তম জয়টিও আসছে। কিন্তু হিসাব উল্টে দিয়ে অঁরি, পুয়োল আর মেসির গোলে বার্সা প্রথমার্ধে এগিয়ে গেল ৩-১-এ। ৫৬ মিনিটে রামোস এক গোল শোধ করলেও বোঝা যায়নি ঝড়ের পূর্বাভাস। ৫৮ ও ৭৫ মিনিটে অঁরি-মেসির ব্যক্তিগত দ্বিতীয় গোল, ৮৩ মিনিটে শেষ পেরেক ঠুকে দেন পিকে। ৬০ বছরের মধ্যে রিয়ালকে প্রথমবার তাদের মাঠে ৬ গোল দিয়ে আসে বার্সা। হতবিহ্বল রিয়াল সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। হেরে যায় লিগের শেষ পাঁচটি ম্যাচই।রিয়াল ৪: ১ বার্সেলোনা, ২০০৭-০৮দুই দশকের মধ্যে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের পরপর দুবার শিরোপা জেতার উৎসব করতে দেখা—বার্সার এই দুঃখের আগুনে ঘি ঢেলেছে ৪-১ গোলে পরাজয়। প্রথমার্ধে রাউল, রোবেন; দ্বিতীয়ার্ধে হিগুয়েইন, নিস্টলরয়—এক হালি গোল হজম করা সারা। ৮৬ মিনিটে অঁরির গোলটি আর সান্ত্বনাও হাতে পারেনি। ম্যাচের আগেই বার্নাব্যুতে চ্যাম্পিয়ন রিয়ালকে ‘গার্ড অব অনার’ দিতে হয়েছিল বার্সাকে।বার্সেলোনা ৩: ৩ রিয়াল, ২০০৬-০৭ফুটবলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করার ম্যাচ ছিল এটি ১৯ বছর বয়সী মেসির। ন্যু ক্যাম্পে তিন দফায় পিছিয়ে পড়া দলকে উদ্ধার করেছিলেন হ্যাটট্রিক করে। ৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন নিস্টলরয়, দশম মিনিটে সমতা ফেরান মেসি। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিস্টলরয়ের দ্বিতীয় গোল, ১৫ মিনিট পর মেসির জোড়া গোলে পাল্টা জবাব। এমন উত্তেজনা ছড়িয়েই শেষ হয় প্রথমার্ধ। ৭২ মিনিটে রামোসের গোলে রিয়াল আবার অগ্রগামী। শেষ বাঁশির ২ মিনিট আগে আবারও বার্সার ত্রাতা মেসি।বার্সেলোনা ৫: ০ রিয়াল, ১৯৯৩-৯৪ বার্সায় প্রথম মৌসুমেই নিজের জাত চিনিয়েছিলেন রোমারিও। লিগে ৩৩ ম্যাচে করেছিলেন ৩০ গোল। নিজেদের মাঠে রোমারিওর হ্যাটট্রিকে বার্সার ‘ড্রিম টিম’ স্বপ্নের এক জয় পায় রিয়ালের বিপক্ষে। রিয়ালের যন্ত্রণা বাড়িয়ে দেন রোনাল্ড কোম্যান ও ইভান ইগলেসিয়াস। টানা চতুর্থ লিগ শিরোপা জেতার পথে রিয়ালকে ধরাশায়ী করে ক্রুইফের বার্সা। বার্সেলোনা ৫: ০ রিয়াল ১৯৭৩-৭৪১৯৬০-৬১ থেকে টানা ১৩ মৌসুম আক্ষরিক অর্থেই বার্সা যেন দর্শক হয়ে গিয়েছিল। এ সময় নয়বার শিরোপা জিতেছে রিয়াল, তিনবার মাদ্রিদেরই আরেকটি দল অ্যাটলেটিকো, একবার ভ্যালেন্সিয়া। অপয়া তেরোর গেরো ১৯৭৩-৭৪ মৌসুমে ভাঙে বার্সা। এর আগে রিয়ালকে তাদের মাঠে হারিয়ে আসে ৫-০ গোলে। খেলোয়াড় হিসেবে সেটি ছিল ক্রুইফের আলো ছড়ানোর মৌসুম। গোল করেছিলেন একটি, ম্যাচের নায়কও ছিলেন এই ডাচ কিংবদন্তিই।