স্মার্টফোন বিজয়ী পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে পাঠকদের ভোটে এবার আলাদা একটি বিভাগে নির্বাচিত হয়েছেন ২০১১ সালের বর্ষসেরা খেলোয়াড়। এই জরিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া পাঠকদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৫০ জন এবার প্রিয় তারকার পাশে বসে অনুষ্ঠানটি দেখার সুযোগ পেয়েছেন। লটারির মাধ্যমে এই পাঠক জরিপে অংশ নেওয়াদের মধ্য থেকে আরও ১০ জন পেলেন একটি করে স্মার্টফোন। গত সোমবার প্রথম আলো কার্যালয়ে লটারির মাধ্যমে এই বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ।