ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক অনেক পুরোনো। সেটা আরও পাকাপোক্ত হলো এবার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই করেছিলেন ২৭৭, পরের টেস্টে আরেকটা ডাবল। এই টেস্টের আগে ইংলিশদের বিপক্ষে ছিল ছয়টি সেঞ্চুরি। ক্যারিয়ারের শততম টেস্টেও প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন গ্রায়েম স্মিথ।হাশিম আমলা তো এখন দক্ষিণ আফ্রিকার বড় ভরসা। ধারাবাহিকতার মূর্ত প্রতীক আরেকটি টেস্ট সেঞ্চুরি পেয়ে অপেক্ষায় আছেন ডাবল সেঞ্চুরির। তাঁর সঙ্গী জ্যাক ক্যালিসও হাঁটছেন সেঞ্চুরির পথে। স্মিথ-আমলা-ক্যালিস তিনজনের ব্যাটে কাল পিষ্ট ইংলিশ বোলাররা। ২৫৯ রানের ম্যারাথন জুটির পর অধিনায়ক স্মিথ (১৩১) ফিরে গেলেও ইংলিশদের যন্ত্রণার কারণ হয়ে আমলা উইকেটে এখনো। এরই মধ্যে ক্যালিসের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি। তৃতীয় দিন শেষে আমলা ব্যাট করছেন ১৮৩ রানে, ক্যালিস ৮২ রানে।ওপরের এই বিবরণেই স্পষ্ট ম্যাচের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার হাতে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৫ রানের জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই সফরকারীদের সংগ্রহ ৪০৩ রান। এখনই ১৮ রানের লিড, হাতে রয়েছে আরও ৮টি উইকেট। ওয়েবসাইট।