স্মিথ-ক্যালিসের জোড়া সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরু আর শেষের মধ্যে কত অমিল! কাল ডানেডিন টেস্টের তৃতীয় দিনে শুরুতে উল্লাস করা নিউজিল্যান্ড দিনের শেষে প্রায় মুহ্যমান। আগের দিনের ৫ রানের লিডটাকে মাত্র ১৪ বলেই ৩৫ বানিয়ে ফেলেছিল স্বাগতিকেরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৭ রানেই ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ওই মুহূর্তে মাত্র ১২ রানে এগিয়ে থাকা সফরকারীরা অধিনায়ক গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিসের জোড়া সেঞ্চুরিতে দিন শেষে এগিয়ে ২৩৩ রানে। অক্ষত ৭ উইকেট।তৃতীয় উইকেটে ঠিক ২০০ রানের জুটি গড়ে স্মিথ আউট হয়ে গেছেন ১১৫ রানে। তবে টেস্ট সেঞ্চুরির সংখ্যায় কাল রিকি পন্টিংকে পেছনে ফেলা ক্যালিস অপরাজিত ছিলেন ১০৭ রানে। ৪২টি সেঞ্চুরি নিয়ে শচীন টেন্ডুলকারের (৫১) ঠিক পরই এখন এই অলরাউন্ডারের অবস্থান। অন্যদিকে স্মিথ পেয়েছেন ২৪তম সেঞ্চুরি, যার ২২টিই অধিনায়ক হিসেবে। দক্ষিণ আফ্রিকার জন্য শুভ ইঙ্গিত, স্মিথের সেঞ্চুরি পাওয়া ম্যাচে কখনো হারেনি তারা!দিনের শেষ সেশনে ড্যানিয়েল ভেট্টোরির বলে ১ রান নিয়ে ২০১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। ক্যালিসের ইনিংসটি আরও ধীর গতির। ২১৯তম বলে ৫ রান নিয়েই শতক ছুঁয়েছেন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া ক্যালিস। স্মিথকে বোল্ড করে ৬৯.১ ওভার স্থায়ী জুটিটি ভাঙেন ডগ ব্রেসওয়েল। এই পেসারই প্রথম সেশনে এক ওভারে ফিরিয়েছেন আলভিরো পিটারসেন ও হাশিম আমলাকে। স্মিথের পর জ্যাক রুডলফের বিপক্ষেও এলবিডব্লুর জোরালো আবেদন ছিল ব্রেসওয়েলের। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেছেন রুডলফ।নিউজিল্যান্ডের দিনটার শুরু হয়েছিল দুর্দান্তভাবে। ডেল স্টেইনের করা প্রথম ওভারেই ৮ রান আসে, যার মধ্যে আছে ওভার থ্রো থেকে পাওয়া ব্যাটসম্যান ক্রিস মার্টিনের ৫ রান। ৯ উইকেটে ২৪৩ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকেরা পরের ওভারে তুলল ২২ রান। ভারনন ফিল্যান্ডারের করা ওভারটির প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি ট্রেন্ট বোল্ট। তবে পরের চার বলে ৬, ৪, ৬, ৬ করে নিয়ে মোট ২২। ওয়েবসাইট।