স্মিথদের কাছে উড়ে গেল পন্টিংরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল তিনটি প্রস্তুতি ম্যাচ থেকে বিপদসংকেতই পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, হল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্য স্থির করেছে দল। কিন্তু কাল এই তিন দলই প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছে। আয়ারল্যান্ড আর হল্যান্ড দুদলই কাল প্রস্তুতি ম্যাচে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে ও কেনিয়াকে। শ্রীলঙ্কার বিপক্ষে ৫০তম ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ করেছে ২৮১ রান। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য জেতেনি। দিলশান, সাঙ্গাকারা, সামারাবীরার তিন ফিফটিতে ৪ উইকেটে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। দিনের আরেক প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ২১৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেছেন পন্টিং (৫৫), ক্লার্ক করেছেন ৭৩। অধিনায়ক ও সহ-অধিনায়ক ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। দারুণ বোলিং করেছেন ডেল স্টেইন। দুই ওপেনার স্মিথ-আমলার দুটো ষাটের ইনিংসে অনায়াসে জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকিদের অনুশীলনের সুযোগ করে দিতে স্মিথ-আমলা দুজনই নিয়েছেন স্বেচ্ছা-অবসর। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে অস্ট্রেলীয় বোলারদের কেউই কোনো উইকেট নিতে পারেননি। আয়ারল্যান্ড-হল্যান্ড দুদলই জিতেছে রান তাড়া করে। অধিনায়ক এলটন চিগুম্বুরার ৮১ বলে ১০৩ রানের ইনিংসে ৮ উইকেটে ২৪৪ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে অ্যালেক্স কুজাকের ৪৭, আন্দ্রে বোথার ৭৯ আর কেভিন ও’ব্রায়ানের অপরাজিত ৬২ রানের সৌজন্যে তিন বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা। গত বিশ্বকাপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি ‘টাই’ হয়েছিল। কাল নাগপুরের প্রস্তুতি ম্যাচেও ছিল তেমনই রোমাঞ্চ।কলম্বোতে হল্যান্ড জিতেছে ২৬৪ রান তাড়া করে। ওপেনার সেরেন ওয়াটার্সের ১২৬, ছয়ে নামা রাকেপ প্যাটেলের ৬৪ রানে ২৬৩ করেছিল কেনিয়া। ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা ১৩০ রানে হল্যান্ডের সাত উইকেটও তুলে নিয়েছিল। সেখান থেকে দলকে ম্যাচ জিতিয়েছেন রায়ান টেন ডয়েসক্যাট। ওয়ানডেতে ৬৮.৫৫ ব্যাটিং গড়ের কারণে আলোচিত এই ব্যাটসম্যান কাল চারে ব্যাট করতে নেমে ৯৮ রানে অপরাজিত ছিলেন।অষ্টম উইকেটে বুরমানের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন ডয়েসক্যাট। নবম উইকেটে মুদাসসর বুখারির সঙ্গে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটি হয় মাত্র ২৯ বলে। এই জুটিই আসলে ৫ বল বাকি থাকতে দুই উইকেটে জিতিয়ে দেয় হল্যান্ডকে। একই সঙ্গে জানিয়ে দেয়, ‘সাবধান বাংলাদেশ!’ ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪৪/৮ (চিগুম্বুরা ১০৩*, টাইবু ৪৫, ক্রেইগ আরভিন ২৭; জনস্টন ২/৯, বোথা ২/৫৮)। আয়ারল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৪৫/৬ (বোথা ৭৯, কেভিন ও’ব্রায়ান ৬২*, কুসাক ৪৭ ; প্রাইস ২/৩৭, মাসাকাদজা ২/৩৯, উইলিয়ামস ১/৯, ক্রেমার ১/৫৮)। ফল: আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী।কেনিয়া: ৫০ ওভারে ২৬৩/৫ (ওয়াটার্স ১২৬*, প্যাটেল ৬৪, ওউমা ২০; ডয়েসক্যাট ২/৪৭, লুটস ১/২০, সিলার ১/৪৯, ওয়েস্টডিক ১/৫১)। হল্যান্ড: ৪৯.১ ওভারে ২৬৪/৮ (ডোয়েসকেট ৯৮*, কারভেজি ৪৯, বুরমান ২৯; টিকোলো ৪/৩৯, এনগোচে ১/৩৮, ওদিয়াম্বো ১/৪৩, কামান্ডে ১/৪৮)। ফল: হল্যান্ড ২ উইকেটে জয়ী।অস্ট্রেলিয়া ৪৭.১ ওভারে ২১৭ (ক্লার্ক ৭৩, পন্টিং ৫৫, হোয়াইট ২২; স্টেইন ৩/২১, পিটারসন ৩/৪৫, সতসোবে ১/২৯, তাহির ১/৩৩)। দক্ষিণ আফ্রিকা ৪৪.২ ওভারে ২১৮/৩ (স্মিথ অবসর ৬৫, আমলা অবসর ৬০, ডুমিনি ৪৭*)। ফল: দক্ষিণ আফ্রকা ৭ উইকেটে জয়ী।ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ২৮১ (গেইল ৫৮, ড্যারেন ব্রাভো ৫৪, সারওয়ান ৩৯; মালিঙ্গা ৩/৩৩, হেরাথ ৩/৩৯, মেন্ডিস ২/৪৫, মুরালিধরন ১/৫৪)। শ্রীলঙ্কা ৪৩.৪ ওভারে ২৫৫/৫ (সাঙ্গাকারা ৭১, দিলশান ৬২, সামারাবীরা ৫৫; বেন ৩/৪০)। ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।