স্মিথের চিন্তা চোট আর উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দুঃস্মৃতি ভুলতে চায় দক্ষিণ আফ্রিকা। ঘুচিয়ে দিতে চায় নিজেদের ‘চোকার’ অপবাদটাও। এর জন্য যথেষ্ট প্রস্তুতিও সেরে উপমহাদেশে পা রেখেছে গ্রায়েম স্মিথের দল। তবে পরশু প্রথম প্রস্তুতি ম্যাচের পর নতুন করে দুশ্চিন্তার পাকে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে। লনওয়াবো সতসোবের চোট আর চেন্নাইয়ের উইকেট—স্মিথের দুশ্চিন্তা এই নিয়ে।জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছেন সতসোবে। ডেল স্টেইনের সঙ্গে স্মিথ দলের বোলিং শুরু করিয়েছিলেন সতসোবেকে দিয়ে। কিন্তু ২ ওভার বল করে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপর ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে চলে যান মাঠের বাইরে। সতসোবের চোটের পরও প্রস্তুতি ম্যাচটি থেকে ইতিবাচক কিছু খুঁজে নিতে পারেন স্মিথ। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে তাঁর দল। টস হেরে ফিল্ডিং করতে হয়েছে, ব্যাটিং প্র্যাকটিস খুব একটা ভালো না হলেও জিম্বাবুয়ের ইনিংসে স্মিথ ৮ জন বোলারকে ব্যবহার করেছেন স্মিথ। ভালো করেছেন স্পিনাররা, নিয়েছেন ৬ উইকেট। তবে স্পিনারদের এত এত উইকেট পাওয়াই উল্টো ভাবিয়ে তুলছে স্মিথকে। ভেন্যুগুলো সময়মতো প্রস্তুত না হওয়ায় অনেক কথাই হয়েছে। উইকেট নিয়েও হয়তো কথা হবে অনেক। আর সেই কথা প্রথমে তুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ‘আমার মনে হয় না এটা খুব ভালো উইকেট। সম্ভবত এটা ওদের (দক্ষিণ আফ্রিকার স্পিনার) সঙ্গে মানিয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে কিছুটা অপ্রস্তুত উইকেট ছিল এটা’—চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট নিয়ে স্মিথের মন্তব্য। এই উইকেটে হবে বিশ্বকাপের তিনটি ম্যাচ। তবে দক্ষিণ আফ্রিকার কোনো ম্যাচ এখানে নেই। ওয়েবসাইট।