প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা জিতেছে না হেরেছে, এই লেখা পড়ার সময় জেনে গেছেন অনেকেই। তবে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস করতে নামার সময়ই একটি রেকর্ড গড়ে ফেলেছেন গ্রায়েম স্মিথ। ২৭ ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড এখন স্মিথের। দুদিন আগেও তিনি ছিলেন দুইয়ে, পরশু অ্যান্টিগায় প্রথম টি-টোয়েন্টিতে ছুঁয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি ও পল কলিংউডের ২৬ ম্যাচের রেকর্ড। ভারতকে ২৪টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত বছর মাহেলা জয়াবর্ধনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন কুমার সাঙ্গাকারা।