স্মিথের ‘সেঞ্চুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪টি টেস্ট সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান (৭৪৩৬) ও সেঞ্চুরিও (২২) তাঁর। আজ টস করতে নামলেই হয়ে যাবে আরেকটা সেঞ্চুরি, গ্রায়েম স্মিথ খেলতে নামছেন শততম টেস্ট! দেশের হয়ে অবশ্য খেলেছেন ৯৮ টেস্ট, আইসিসি বিশ্ব একাদশের হয়ে একটি। ক্রিকেট বিধাতার কী খেলা, যে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই করেছিলেন ২৭৭, পরে করেছেন আরও ৫টি টেস্ট সেঞ্চুরি, টেস্ট খেলার সেঞ্চুরিও ছুঁতে যাচ্ছেন সেই ‘প্রিয়’ প্রতিপক্ষের বিপক্ষেই!