স্মৃতি-জাগানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল নিয়ে ছুটছেন এমিলিও বুত্রাগুয়েনো, পেছনে দৌড়াচ্ছেন পল ব্রাইটনার। ছবিটি আপনাকে নস্টালজিক করে তুলতেই পারে। শুধু রিয়ালের বুত্রাগুয়েনো আর বায়ার্নের ব্রাইটনারই নন, পরশু রিয়াল-বায়ার্ন প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন দুই দলের আরও অনেক অতীত তারকাই—জিনেদিন জিদান, লুই ফিগো, ফার্নান্দো রেডন্ডো, উইল স্যানিওল, রয় ম্যাকে। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ম্যাচটি আয়োজন করেছিল আফ্রিকার স্কুলের উন্নয়নের জন্য। রিয়ালের ৮-৩ গোলে জেতা ম্যাচটি দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতে ছিল ৭০ হাজার দর্শক  এএফপি