স্মৃতিভ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই গোলটা করেও নিজে কিছুই মনে করতে পারছেন না! এমন অদ্ভুত স্মৃতিভ্রম হয়েছিল এভারটনের রোমালু লুকাকুর। ওয়েস্টহামের সঙ্গে ম্যাচের বাকি মাত্র ৫ মিনিট। লুকাকুর দারুণ এক হেডে বল জড়িয়ে যায় জালে। কিন্তু ওই হেড করতে গিয়ে মাথায় মাথায় ঠোকাঠুকি হয়ে যায় প্রতিপক্ষের জোয়ি ও’ব্রায়েনের সঙ্গে। হেড করেই তাই মাথা চেপে মাটিতে শুয়ে পড়েন। সতীর্থরা তাঁকে আলিঙ্গনে বাঁধতে এসে দেখেন লুকাকুর চোটটা গুরুতর। চিকিৎসকের শুশ্রূষায় একটু ভালো বোধ করতেই লুকাকুর প্রশ্ন ছিল, ‘গোলটা কে করেছে?’ পরে স্বীকার করেছেন, গোলটা যে হয়েছে সেটা নাকি বুঝতেই পারেননি! এএফপি।