স্মৃতিভ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালে মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেটাই এভাবে স্মৃতিভ্রষ্ট করে দিল ক্রিস্টোফ ক্রামারকে! ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকিয়েল গারাইয়ের সঙ্গে ধাক্কা লেগে মাঠে পড়ে যান ক্রামার। কিছুক্ষণের জন্য নাকি জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন। তারপর ফিজিওর কাঁধে ভর করেই মাঠ ছাড়তে হয় ক্রামারকে৷ বেশ কিছুক্ষণ ধরে তাঁর শুশ্রূষা হলেও আর মাঠে নামা সম্ভব হয়নি। বিস্ময়কর ব্যাপার, কয়েক দিন কেটে গেলেও ফাইনালে চোট লাগার আগ পর্যন্ত কোনো ঘটনাই নাকি মনে নেই ক্রামারের৷ দেশে ফিরে ক্রামার জানিয়েছেন, প্রথমার্ধে কী হয়েছিল কিছুই মনে করতে পারছেন না। তাঁর ফাইনালের স্মৃতি নাকি শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ থেকে। চিকিৎসকেরা অবশ্য বলছেন, দ্রুত সুস্থ হয় উঠবেন জার্মান মিডফিল্ডার, ফিরবে পুরো স্মৃতিও। দ্য গার্ডিয়ান।