প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোল্ট, ফ্রেজার-প্রাইসরা অলিম্পিকে যান ‘সিপ্রন্ট ডাবল’ জিততে। সেই ক্যারিবিয়ানেরই আগিলেরা-স্যামিরা বাংলাদেশে এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডাবল’ জিততে! ২০০৯ আসর থেকে একই সঙ্গে হচ্ছে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু কোনো দলই এখনো একসঙ্গে জিততে পারেনি দুটির শিরোপা। গত আসরে ক্যারিবিয়ানের ছেলেরা চ্যাম্পিয়ন হলেও মেয়েরা সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। পরশু ঢাকায় পা দিয়ে ড্যারেন স্যামি নিজে থেকেই বলেছেন বিশ্বকাপ ‘ডাবল’ জয়ের কথা। কাল মহিলা দলের অধিনায়ক মেরিসা আগিলেরার কণ্ঠেও সেটিরই প্রতিধ্বনি, ‘স্যামি ডাবল জয়ের কথা বলেছেন। আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটিই।’ কাজটা অবশ্য কঠিন। স্যামিদের জন্য যতটা, তার চেয়ে বেশি আগিলেরাদের জন্য। মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে।