স্যামি চান 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য শিরোপা ধরে রাখা। বাংলাদেশে পা দেওয়ার আগে থেকেই এটা বারবার বলছেন ড্যারেন স্যামি। তবে কাল জানা গেল তাঁর আরও একটা লক্ষ্যের কথা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ডাবল নিয়ে ফিরতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সেটা কী রকম? স্যামির প্রত্যাশা, ‘আমি চাই এবার আমাদের মেয়েদের দলটাও শিরোপা জিতুক। আমাদের সব রকম সমর্থন আছে তাদের প্রতি।’ সমর্থন থাকলেও কাজটা কঠিন। ছেলেদের লড়াইটা যেমন অনেক উন্মুক্ত, মেয়েদের বেলায় সেখানে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রবল দাপট। আগের তিনটি আসরের শিরোপা ভাগাভাগি করে নিয়েছে এই দুটি দল। ওয়েস্ট ইন্ডিয়ান মেয়েদের সর্বোচ্চ সাফল্য ২০১০ আসরের সেমিফাইনাল। এবার সেটা ছাড়িয়ে গিয়ে স্যামির প্রত্যাশা পূরণ করতে পারবে মেরিসা আগিলেরার দল?