স্যামি বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ ও ১৫ জানুয়ারি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, আর এই সিরিজে অধিনায়ক ড্যারেন স্যামিকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডে খেলার সময় চোট পেয়েছিলেন স্যামি। ওয়ানডে অধিনায়ক ড্যারেন ব্রাভোই এখন টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন সফরকারীদের। স্যামির জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নিকিতা মিলার। হ্যামস্ট্রিং চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না ক্রিস গেইলও। ওয়েবসাইট।