স্যামিও নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট আগেই ছিটকে দিয়েছেন ক্রিস গেইল, কাইরান পোলার্ডদের। ওয়ানডে সিরিজের আগে দেশে ফিরে গেছেন মারলন স্যামুয়েলস। হ্যামস্ট্রিংয়ের চোটে এবার ছিটকে পড়লেন ড্যারেন স্যামিও। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি সিরিজে আর খেলতে পারবেন না। ১-১ অবস্থায় আজ নেলসনে চতুর্থ ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভো ভীষণ হতাশ, ‘দলের জন্য এটা বড় এক ক্ষতি।’ স্যামির পরিবর্তে এখনো কাউকে নেওয়া হয়নি। ওয়েবসাইট।