স্যামির জায়গায় স্টাইরিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামে বিক্রি হলেও ঘরোয়া চার দিনের ম্যাচ খেলবেন বলে বিপিএলে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ড্যারেন স্যামি। সিলেট রয়্যালস তাই পড়ে গিয়েছিল বিদেশি খেলোয়াড়ের সংকটে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট স্টাইরিস এসেছেন এর সমাধান হয়ে। সিলেট রয়্যালসের টিম অপারেশন্স ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন, স্টাইরিসকে পুরো টুর্নামেন্টই পাওয়া যাবে। বিদেশি খেলোয়াড়দের ‘বি’ শ্রেণীর ক্রিকেটার স্টাইরিসকে ৭০ হাজার ডলার দিতে হবে সিলেটকে।