স্যামির ডেপুটি এডওয়ার্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন দলের সহ-অধিনায়ক। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দলে নেই দিনেশ রামদিন। উইকেটের পেছনে দাঁড়াবেন কার্লটন বাফ। মাত্র ৬ টেস্ট খেলা কার্ক এডওয়ার্ডসকে করা হয়েছে দলের সহ-অধিনায়ক। দলে নেই মারলন স্যামুয়েলসও। পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলতে এই অলরাউন্ডার এখন ভারতে। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন নারসিং দেওনারায়ণ। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ ফর্মে ছিলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার, ৭ ম্যাচে ৫৮২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ২০টি। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু আগামীকাল, বারবাডোজে। ওয়েবসাইট।