স্যামুয়েলসের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে যেতে পাকিস্তানের সামনে লক্ষ্য ২৬২ রান। মারলন স্যামুয়েলসের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৬১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। কাল সেন্ট লুসিয়ায় বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচটি। ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৪৯ ওভারে। এই প্রতিবেদন লেখার সময় ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ৩৮ রান। টাই হওয়া আগের ম্যাচে ১০৬ বলে ৪৬ রানের যন্ত্রণাদায়ক এক ইনিংস খেলেছিলেন স্যামুয়েলস। সেই ব্যাটসম্যানই কাল ১০৪ বলে করেছেন অপরাজিত ১০৬ রান। ৯ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে সিরিজে সর্বোচ্চ দলীয় রান। কাল ওপেনিং থেকে সরে পাঁচে ব্যাটিং করে ৩০ রান করেছেন ক্রিস গেইল। এএফপি।