স্যামুয়েলসের চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না মারলন স্যামুয়েলসের। ডান হাতের কবজির পুরোনো চোটটা আবার দেখা দিয়েছে। কবজিতে অস্ত্রোপচার করা লাগবে কি না তা জানতেই দেশে ফিরে যাচ্ছেন ক্যারিবীয় অলরাউন্ডার। ২৬ ডিসেম্বর শুরু ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্যামুয়েলসের বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে চ্যাডউইক ওয়াল্টনকে। এএফপি।