স্যার ফার্গির ‘সান্ত্বনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬-১-এ হেরে যাওয়ার লজ্জা ৩-০ গোলের জয় দিয়ে ভোলা যায় না। যেমন যায় না লিগের হারের ক্ষতে লিগ কাপের মতো অগুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জিতে সান্ত্বনার প্রলেপ দেওয়া। তার পরও একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির হাতে লজ্জা পাওয়ার পর পরশু লিগ কাপে (কার্লিং কাপ) অ্যালডারশট টাউনকে ৩-০ গোল হারিয়েছে ম্যানইউ।ইংল্যান্ডের শীর্ষ ৯২ দলের নকআউটভিত্তিক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও উঠে গেল তারা। ম্যানইউর পক্ষে গোল করেছেন দিমিতার বারবেতভ (১৪ মিনিট), মাইকেল ওয়েন (৪১) ও আন্তোনিও ভ্যালেন্সিয়া (৪৮)। বোল্টন ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে আর্সেনালও। ৪৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া আর্সেনালকে জিতিয়েছেন আন্দ্রেই আরশাভিন ও পার্ক চু-ইয়ং। দক্ষিণ কোরিয়ার ২৬ বছর বয়সী ফরোয়ার্ড পার্কের খেলায় মুগ্ধ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, শিগগিরই ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হতে যাচ্ছে তাঁর। ওয়েবসাইট।