স্লেজিং ছাড়বেন না অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নরা স্লেজিংকে নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। মাঠের লড়াইটাকে আরও আকর্ষণীয় ও উত্তপ্ত করে তুলতে মুখটাকেও তাঁরা ব্যবহার করতেন দারুণভাবে। সেই ম্যাকগ্রা-ওয়ার্নরা নেই বলেই কি এবারের অ্যাশেজে স্লেজিং হবে না? অস্ট্রেলিয়ার কেউ পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণের পরিকল্পনা করছেন কি না জানা যায়নি। তবে ইংল্যান্ডের একজন ঠিকই স্লেজিংয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন। অগ্নিগোলার সঙ্গে জেমস অ্যান্ডারসন অ্যাশেজ প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করবেন স্লেজিং-অস্ত্রও।

বর্তমান বিশ্বের ভয়ংকর ফাস্ট বোলারদের তালিকা করলে অ্যান্ডারসন ওপরের দিকেই থাকবেন। ইংল্যান্ডকে আজকের পর্যায়ে নিয়ে আসতে ডানহাতি পেসারের ভূমিকা অনেক। অনেক দিন ধরেই ইংল্যান্ডের বোলিং আক্রমণের নেতা। গতির সঙ্গে সুইং মিশিয়ে ব্যাটসম্যানদের সামনে ত্রাস ছড়ান। অ্যালিস্টার কুকের হাতে বোলিং অস্ত্র আছে অনেক। তবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক পেরোনো অ্যান্ডারসনই হবেন মাইকেল ক্লার্কের দলের জন্য বড় আতঙ্ক। মাঠে আরও আগ্রাসী হয়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে মেলে ধরার এটাই সময় তাঁর জন্য।

দ্য টাইমসকে অ্যান্ডারসন বলছেন, ‘কোনো মুহূর্তে আমি হয়তো মুখে কিছু বলে বা অন্য কোনোভাবে আরও বেশি আক্রমণাত্মক হতে চাইব। আগেও এমন হয়েছে, যখন হতাশা পেয়ে বসত, রাগ বা আবেগের বশবর্তী হয়ে ব্যাটসম্যানদের সঙ্গে এমনটা ঘটাতাম।’ কিন্তু আম্পায়াররা কি অ্যান্ডারসনের পরিকল্পনা কাজে লাগাতে দেবেন? ওয়েবসাইট।