স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে নিজেদের সাফল্য অব্যাহত রেখেছে প্যারাগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ১-১ গোলে আটকে দিয়ে সবাইকে চমকে দিয়েছিল দলটি। আজ রোববার দ্বিতীয় ম্যাচে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে। সুবাদে দ্বিতীয় রাউন্ডে উঠা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে রক সান্তা ক্রুজের দলের। অন্যদিকে প্রথম ম্যাচে ড্র ও আজকের হার মিলিয়ে বিদায়ের অনেকটাই কাছাকাছি চলে গেছে স্লোভাকিয়া।স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের বেশির ভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে প্যারাগুয়ে। মাত্র ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এনরিক ভেরা। মাঝের সময়গুলোতে বেশ কয়েক দফা আক্রমণ করলেও কাজে লাগাতে পারেননি প্যারাগুয়ের খেলোয়াড়েরা। ৮৬ মিনিটে সুযোগটা হাতছাড়া করেননি ক্রিস্তিয়ান রিভেরোস। স্লোভাকিয়াকে হতাশ করে গোল ব্যবধান দ্বিগুণ করেন প্যারাগুয়ের এই মিডফিল্ডার।