সড়ক দুর্ঘটনায় আহত ম্যারাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ফুটবল সম্রাট ডিয়েগো ম্যারাডোনা। তবে তাঁর আঘাত তেমন গুরুতর নয় বলেই বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে জানা গেছে।সোমবার বুয়েন্স আয়ার্সে নিজের এলাকার কাছাকাছি জায়গাতে এ দুর্ঘটনায় পড়েন ম্যারাডোনা। এ সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ি একটি বাসের সঙ্গে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে। ম্যারাডোনার সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী ভেরোনিকা ওজেদা।দুর্ঘটনার পরপরই ম্যারাডোনা ও তাঁর বান্ধবীকে স্থানীয় এজেইজা হাসপাতালে ভর্তি করা হয়। এজেইজা হাসপাতালের একজন চিকিত্সক নিশ্চিত করেছেন, ম্যারাডোনা ও তাঁর বান্ধবীর আঘাত তেমন একটা গুরুতর নয়। তবুও তাঁদের হাসপাতালে রেখে প্রাথমিক চিকিত্সা দেওয়া হচ্ছে। তাঁদের আজই ছেড়ে দেওয়া হবে। রয়টার্স।