সড়কপথে পুনে যাবেন শাটলাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনের সুশান্ত চিপালকাটি স্মৃতি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক জুনিয়র ব্যাডমিন্টনে অংশ নিতে ৩০ আগস্ট ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৪-৮ সেপ্টেম্বর পুনের ইনডোরে হবে টুর্নামেন্ট।আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় খেলতে সড়কপথে কলকাতা হয়ে পুনে যাবে আট সদস্যের দলটি। পুরুষ একক ও দলগত ইভেন্টে খেলবেন আইমান ইবনে জামান, তুষার কৃষ্ণ রায়, মঈনুল ইসলাম (মুন্না), মোয়াজ্জেম হোসাইন (অহিদুল) ও মোহাম্মদ মিনহাজ। পাঁচজন খেলোয়াড়ের সঙ্গে টুর্নামেন্টে যাচ্ছেন তিন কর্মকর্তা—জাহিদুল হক (কচি), শহিদুল ইসলাম (মন্টু) ও রোমেল হাসান। এই টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু হয়েছে ১৫ আগস্ট। অবশ্য শাটলাররা নিজ উদ্যোগেই শুরু করেছেন অনুশীলন। অথচ এই টুর্নামেন্টের জন্য কোনো প্রশিক্ষণ শিবির আয়োজনের উদ্যোগ নেয়নি ফেডারেশন। দায় সেরেছে শুধু খেলোয়াড়দের শাটল সরবরাহ করেই।