সড়ে দাঁড়ালেন ম্যাকডারমট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের নতুন জীবন দিয়েছিলেন। তাঁর তত্ত্বাবধানেই হারিয়ে ফেলা সুদিন ফিরে পেয়েছিল অস্টেলিয়ার বোলিং। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায়ই সরে দাঁড়ালেন ক্রেইগ ম্যাকডারমট। তাঁর শিষ্যরা ভালো করলেও স্বস্তিতে ছিলেন না সাবেক এই ফাস্ট বোলার। অতিরিক্ত সফর ও খেলার ধকল সামলে পরিবারকে সময় দিতে পারছিলেন না। পদত্যাগের ব্যাপারে কাল এই ব্যাখ্যাটাই দিয়েছেন ৪৭ বছর বয়সী ম্যাকডারমট। তাঁকে হারিয়ে আবারও ফাস্ট বোলিং গুরু খুঁজতে নামতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।ম্যাকডারমট কাল তাঁর সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বোলিং কোচের পদ থেকে আমার সরে দাঁড়ানোটা খুব কঠিন এক সিদ্ধান্ত। ১২ মাস আগে শুরু করা কাজটা আমি ভালোই উপভোগ করছিলাম। যাই হোক, দলের সূচিটা বেশ ব্যস্ত আর সামনের সফরগুলোর দিকে তাকিয়ে ব্যক্তিগত ও পেশাদার দৃষ্টিভঙ্গিতে এটাই আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।’এখন ছেড়ে দিলেও ভবিষ্যতে আবারও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি ম্যাকডারমট। এ ছাড়া অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সে বোলারদের নিয়ে কাজ করাটাও ছাড়ছেন না ২৯১টি টেস্ট উইকেটের মালিক।ম্যাকডারমট দায়িত্ব নেওয়ার পর থেকে জেমস প্যাটিনসন ও প্যাট কামিন্সের মতো সম্ভাবনাময় ফাস্ট বোলাররা উঠে এসেছেন। তাঁর তত্ত্বাবধানেই গড়পড়তা মানের বোলার থেকে বেশ ভালো বোলার হয়ে উঠেছেন বেন হিলফেনহস ও পিটার সিডলরা। এএফপি, রয়টার্স।