হংকংকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস মেয়েদের ক্রিকেটে শুভসূচনা হয়েছে বাংলাদেশের। আজ রোববার অনুষ্ঠিত গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।টস জিতে প্রথমে ব্যাট করা হংকং ১৭.১ ওভারে ২৫ রান তুলতেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে চামেলি খাতুন দুটি ও তিথি রানী সরকার একটি উইকেট লাভ করেন। মজার ব্যাপার হলো, এই ম্যাচে রান আউটের শিকার হয়েছেন হংকংয়ের সাতজন ব্যাটসম্যান! জবাবে ৩.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। কাল সোমবার একই ভেন্যুতে নেপালের বিপক্ষে পরবর্তী গ্রুপ ম্যাচটি খেলবে বাংলাদেশ। ইউএনবি।