হংকংয়ে সিদ্দিকুরের ঘুরে দাঁড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকুর রহমান কখন-কোথায় থাকেন, এ ব্যাপারে খোঁজখবর রাখাটাই এখন বড় একটা ব্যাপার। সিঙ্গাপুর ওপেন শেষ করেই ছুটেছেন তিনি হংকংয়ে, ইউবিএস হংকং ওপেন খেলার জন্য। প্রথম রাউন্ডে বেশ বাজে খেললেও গতকাল দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে খেলায় ফিরে এসেছেন সিদ্দিকুর। ৭০ পারের এই টুর্নামেন্টে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলে সেরা ৩৩তম বাংলাদেশি এই গলফার। পারের চেয়ে ১৩ শট কম খেলে হংকং ওপেনে এখন পর্যন্ত শীর্ষে আছেন ইংলিশ গলফার ইয়ান পলটার। পারের চেয়ে ১০ শট কম খেলে সেরা পাঁচে আছেন ভারতের জীব মিলখা সিং। হংকং ওপেনে সিদ্দিকুরের শুরুটা হয়েছিল খুব বাজে। প্রথম হোলেই পারের চেয়ে ২ শট বেশি খেলে ফেলেছিলেন। এরপর তৃতীয় ও ষষ্ঠ হোলেও পারের চেয়ে এক শট করে বেশি খেলেন। দিনের শেষ দিকে ১৩ ও ১৪ নম্বর হোলে পারের চেয়ে এক শট করে কম খেলায় দিন শেষ করেন পারের চেয়ে ২ শট বেশি খেলে।কালকের দিনটা ঠিক এর উল্টো কেটেছে সিদ্দিকুরের; একটা মাত্র হোলে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। ১৮টি হোলের মধ্যে ৭টিতেই পারের চেয়ে একটি করে কম শট খেলেছেন; মানে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন পারের চেয়ে ৬ শট কমে! ওয়েবসাইট।