হংকংয়ের চমক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে চমক দেখাল হংকং। কাল চট্টগ্রামে ৭টি চার ও ১ ছক্কায় ২৮ বলে চিগুম্বুরার অপরাজিত ৪৫ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে হংকং ৮৯ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। এর পরও মার্ক চ্যাপম্যান (৩৩ বলে ৫৩*) এবং তানভির আফজালের (২১ বলে ৩৭*) অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে ম্যাচ জিতে যায় হংকং।
দিনের অন্য প্রস্তুতি ম্যাচে ফতুল্লায় আয়ারল্যান্ড (১৪১/৫) ৫ উইকেটে জিতেছে নেপালের (১৩৭/৭) বিপক্ষে।