হক-আই আছে, হটস্পট নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিআরএসের ব্যবহার নিয়ে বিভ্রান্তি আরেক দফা বাড়াল শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ। ভারত-ইংল্যান্ড সিরিজে হটস্পট থাকলেও হক-আই নেই। ডিআরএসের অর্ধেক ব্যবহার হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট সিরিজেও। তবে এখানে উল্টো—হক-আই থাকছে, কিন্তু হটস্পট নয়! বাড়তি খরচের কথা ভেবে শ্রীলঙ্কা ক্রিকেট প্রথমে এই সিরিজে ডিআরএস রাখতেই চায়নি। পরে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে ডিআরএস রাখা হয়। এখন বলা হচ্ছে, হটস্পট ক্যামেরা পাওয়া যাচ্ছে না বলে সিরিজে হটস্পট রাখা যাচ্ছে না। খরচ বেশি বলেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ডিআরএস ব্যবহার করা হচ্ছে না। সব মিলিয়ে ডিআরএস-সংক্রান্ত জটিলতা বেড়েই চলেছে। ওয়েবসাইট।