হকি, ফুটবলে বৃষ্টির বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে ঢাকায়। এ কারণে প্রিমিয়ার হকি লিগের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আজাদ-ওয়ারীর ওই ম্যাচের শেষ ২৭ মিনিট আজ হবে। পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত গোল হয়নি ম্যাচে। দিনের দ্বিতীয় ম্যাচ ছিল ঊষা-সোনালী ব্যাংক। এটি শুরুই হয়নি। আজ হবে। হকি ফেডারেশন জানিয়েছে, লিগের বাদবাকি খেলাগুলোর সূচি এক দিন করে পিছিয়ে যাবে।ওদিকে কেএফসি জাতীয় মহিলা সুপার লিগ ফুটবলের খেলাও বিঘ্নিত হয়েছে। কমলাপুরে কিশোরগঞ্জ-বাংলাদেশ পুলিশ ম্যাচ হয়নি। একই মাঠে নরসিংদী-গোপালগঞ্জ ম্যাচও পরিত্যক্ত। সিলেট স্টেডিয়ামে অবশ্য ম্যাচ হয়েছে। সিলেট ১-০ গোলে হারিয়েছে সুনামগঞ্জকে। একই মাঠে বিথির হ্যাটট্রিকে (তিনটিই পেনাল্টি থেকে গোল) নারায়ণগঞ্জ ৪-০ গোলে জিতেছে পটুয়াখালীর বিপক্ষে।