হকি খেলোয়াড়দের কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ অক্টোবর জাতীয় যুব হকির ফাইনাল পণ্ড করে দেওয়া জাতীয় দলের সাবেক ও বর্তমান ২৫ জন খেলোয়াড়কে কারণ দর্শাও নোটিশ দিয়েছে ফেডারেশন। কাল ফেডারেশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ৫ নভেম্বরের মধ্যে তাঁদের এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রাজশাহী ও ঢাকা জেলার মধ্যকার ফাইনাল ম্যাচ পণ্ড করে দেওয়ার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।