হকি দল এবার যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার আগে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্প করেছিল জাতীয় দল। আরেক দফা কন্ডিশনিং ক্যাম্প করতে এবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন জিমিরা। জানুয়ারির মাঝামাঝি যাবে বাংলাদেশ দল। আগামী মার্চে বাংলাদেশে হতে পারে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। প্রতিযোগিতাটি সামনে রেখেই ফেডারেশনের এই উদ্যোগ।

জোহানেসবার্গে কন্ডিশনিং ক্যাম্প শেষে দক্ষিণ আফ্রিকা জাতীয় ও ‘এ’ দলের সঙ্গে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কোচ অলিভার কার্টজ ১৫ জন নতুন খেলোয়াড়কে কাল আবাসিক ক্যাম্পে ডেকেছেন। তাঁদের আগামীকাল বেলা আড়াইটায় হকি সরঞ্জামসহ ফেডারেশন ভবনে রিপোর্ট করতে হবে। এএইচএফ কাপে খেলা ১৮ জনের সঙ্গে যোগ দেবেন এই খেলোয়াড়েরা। পরে চূড়ান্ত করা হবে ২২ জনের দল।

ক্যাম্পে ডাক পেলেন যাঁরা: আবু সাইদ নিপ্পন, মহিদুল ইসলাম, রোকনুজ্জামান সোহাগ, আবদুল মালেক, বেলাল হোসেন, রাতুল আহমেদ অনীক, সাব্বির রানা, ফজলে হোসেন রাব্বি, নাইম উদ্দিন, মাহবুব হোসেন, রাজু আহমেদ, রাব্বি সালেহীন রকি, দ্বীন ইসলাম ইমন, আরশাদ হোসেন ও শামীম মিয়া।