হকি দল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ বাছাই হকির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে বহাল আছেন রাসেল মাহমুদ (জিমি)। সহ-অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)। ১৬ জনের দলে একেবারেই নতুন মুখ একজন—হাসান জুবায়ের। দলে ফেরানো হয়েছে আসাদুজ্জামান চন্দন, শহিদুল্লাহ টিটু ও জাহিদ বিন তালিবকে। আগামী ১৬-২৪ এপ্রিল ব্যাংককে হবে চতুর্থ পুরুষ এএইচএফ কাপ হকি।বাংলাদেশ দল: রাসেল মাহমুদ, মামুনুর রহমান, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম, মশিউর রহমান (বিপ্লব), ইমরান হাসান, তাপস বর্মণ, ইসা মিয়া, আসাদুজ্জামান চন্দন, কামরুজ্জামান, শহীদুল্লাহ টিটু, শেখ মোহাম্মদ নান্নু, জাহিদ বিন তালিব (শুভ), হাসান যুবায়ের, ইকবাল নাদির, কৃষ্ণ কুমার।