হকি দলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ হকি দলকে কাল সংবর্ধনা দিল ফেডারেশন। অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যৌথ উদ্যোগে খেলোয়াড়দের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ওয়ালটন এলসিডি টেলিভিশন। এমন সংবর্ধনা পেয়ে দারুণ খুশি স্ট্রাইকার রাসেল মাহমুদ, ‘দেশের জন্য কিছু একটা করতে পারলে এমনিতেই খুশি হই আমরা। তারপর এমন সংবর্ধনা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।’ আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। হকি দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে সংবর্ধনা অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতেও আমরা হকি দলের প্রতি সহযোগিতার ধারা অব্যাহত রাখব।’