হকি দলে চমক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের হকি দলে তেমন কোনো চমক নেই। ১৬ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে জমা দিয়েছে হকি ফেডারেশন। অনার্স পরীক্ষা থাকায় দল থেকে নাম প্রত্যাহার করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার শেখ মোহাম্মদ নান্নু। ভারত সিরিজের প্রথম ম্যাচেই চোট পাওয়া তরুণ মিডফিল্ডার সাব্বির রানাকেও রাখা যায়নি দলে। মাঝমাঠ তাই তুলনামূলক দুর্বলই হয়ে পড়েছে বাংলাদেশ দল। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি গোলরক্ষক রফিকুল ইসলাম ও ডিফেন্ডার রাতুল আহমেদ। দলে নতুন মুখ দুজন—মিলন হোসেন ও গোলরক্ষক নিপ্পন।
হকি দল: অসীম গোপ, নিপ্পন, চয়ন, সোহাগ, সিতুল, সারওয়ার, কৃষ্ণা, নিলয়, মিমো, কৌশিক, তাপস, ইরফান, মিলন, রাব্বি, রক্সি ও সালমান।