হকি দলে তিন নতুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ক্যাম্পে থাকা ৩১ সদস্যের দল কমিয়ে ১৮ জনে নামিয়ে আনা হয়েছে। কাল ঘোষিত দলে নতুন খেলোয়াড় আছেন তিনজন—বাবু, বেলাল ও মনিরুজ্জামান। আটজন বাদ, চোটের কারণে দলের বাইরে বিপ্লব। ১৫-২৩ মার্চ ঢাকায় হবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব।
বাংলাদেশ দল: অসীম, মনোয়ার, চয়ন, খোরশেদুর, তাপস, সাদেকুর, বাবু, ইরফানুল, সারোয়ার, নান্নু, রুম্মন, কৃষ্ণ, পুষ্কর, নিলয়, বেলাল, মনিরুজ্জামান, সাব্বির, মঈনুল। স্ট্যান্ডবাই: নিপ্পন, সায়মন, নাঈম ও আরশাদ।