হকি দলে দুটি পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ এপ্রিল ব্যাংককে শুরু এশিয়া কাপ হকির বাছাইপর্বে খেলতে পারছেন না ডিফেন্ডার ইসা মিয়া। স্বাধীনতা কাপ চলার সময় ফরিদপুরের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গরুর গুঁতো খেয়ে কোমরে ব্যথা পেয়েছেন ইসা। তাই বাংলাদেশ দল থেকে প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দলের বাইরে ছিটকে গেছেন হাসান জুবায়ের। অনুশীলনে চোট পেয়েছেন তরুণ ফরোয়ার্ড। এঁদের পরিবর্তে দলে এসেছেন অতিরিক্ত তালিকার খোরশেদ ও রোকনুজ্জামান। বাংলাদেশ দল ১৪ এপ্রিল যাবে ব্যাংকক। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে সিঙ্গাপুর, চীনা তাইপে ও স্বাগতিক থাইল্যান্ড।