হকি দলের উপদেষ্টা কোচ বনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ঢাকায় এশিয়া কাপের জন্য বাংলাদেশ হকি দল একজন উপদেষ্টা কোচ পাচ্ছে। জাইলস বনেট নামের এই কোচের জন্ম দক্ষিণ আফ্রিকায়, থাকেন হল্যান্ডে। ছিলেন বেলজিয়াম জাতীয় দলের কোচ। চীনেও অনেক দিন কাজ করেছেন। সম্প্রতি অনুশীলন ম্যাচ খেলতে বাংলাদেশ দলের চীন সফরের আয়োজন করে দেন তিনিই। গত মাসে চীন সফরের সময়ই এশিয়া কাপে জিমিদের সঙ্গে থাকার প্রস্তাব বনেটকে দেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। রাজি হয়েছেন তিনি, আসছেন ১৫ সেপ্টেম্বর।