হকি দলের বিমানভ্রমণ হচ্ছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে খেলতে বাংলাদেশ দল দিল্লি যাবে বাসে ও ট্রেনে—এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। হকি ফেডারেশনের মুখে ছিল আর্থিক অনটনের অজুহাত। এ নিয়ে হকি অঙ্গনে সমালোচনাও হয়েছে। তবে তাদের জন্য কিছুটা সুখবর, বাংলাদেশ দল ঢাকা থেকে কলকাতা যাবে বিমানে। সেখান থেকে রেলে যাবে দিল্লি। বাংলাদেশ দলের বিমানযাত্রার পৃষ্ঠপোষণা করতে এগিয়ে এসেছেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সাদেক। ১৮-২৪ ফেব্রুয়ারি দিল্লিতে হবে বিশ্ব হকি লিগের খেলা।