হকি দলের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলে শেষ হয়েছে এএইচএফ কাপ হকি। থাইল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ হকি দল। অনেক দেরিতে হলেও সেই এএইচএফ কাপজয়ী দলকে সংবর্ধনা দিল বাংলাদেশ হকি ফেডারেশন।বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে কাল এই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যেককে দেওয়া হলো একটি মোবাইল সেট, ব্লেজার ও ২৫ হাজার টাকা। তবে কোচ মাহবুব হারুনকে বাড়তি দেওয়া হয়েছে একটি টেলিভিশন সেট। একই সঙ্গে কাল ফেডারেশনের বিদায়ী সভাপতি এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সঙ্গে স্বাগত জানানো হয় নতুন সভাপতি এয়ার মার্শাল এনামুল বারীকে।