হকি দলের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ম্যাচে অন্তত ড্র নিয়ে ফিরতে পারত বাংলাদেশ যুব হকি দল। সেই সম্ভাবনাটা ভালোই ছিল। কিন্তু ড্র নয়, দক্ষিণ আফ্রিকার কাছে শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরে গেছে বাংলাদেশ যুবদল। ম্যাচের ৭ মিনিটে প্রথমে গোল খেয়ে ১৪ মিনিটে নাইমউদ্দিনের গোলে সমতায় ফেরে তারা। ১৭ মিনিটে ২-১ করে ফেলে দক্ষিণ আফ্রিকা, এক মিনিট পরই ২-২ করেন ফজলে রাব্বি। ২২ মিনিটে আবারও এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, ২৮ মিনিটে দীন ইসলাম করেন ৩-৩। ৩১ মিনিটে বাংলাদেশের জালে ঢোকে শেষ গোল। কিন্তু বাকি চার মিনিটে এই গোলটি আর শোধ করা যায়নি।