হকি নিয়ে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিশ্চয়তার পথেই হাঁটছে প্রিমিয়ার হকি লিগ। ২৪-২৬ মে দলবদলের তারিখ থাকলেও বড় দুই দল আবাহনী ও ঊষা এই দলবদলে আগ্রহী নয়। কাল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি বারবার উঠে এলেও কোনো সমাধানসূত্র মেলেনি।
কমিটির সভা শেষে ঊষার কর্মকর্তা রশিদ শিকদারও বললেন, ‘আমরা চাই সব দল নিয়ে জমাট লিগ হোক। এ জন্য ক্লাবগুলো ফেডারেশনকে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সবাই না এলে এই লিগে খেলে আদৌ কোনো লাভ নেই।’ মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং গত মৌসুম থেকেই বর্তমান কমিটির অধীনে দলবদলে অংশ নিচ্ছে না। এবারও তারা খেলবে না এটা জানার পর বড় দলগুলো তাই বেঁকে বসেছে। অচলাবস্থা দূর করতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ১৩ মে সব দল ও ফেডারেশন কর্মকর্তাদের সভা ডেকেছেন।