হকি ফেডারেশন থেকে পদত্যাগ করছেন জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির চলমান অস্থিরতায় এত দিন মুখ বুজেই ছিলেন তিনি। কিন্তু কাল ফেডারেশনের সহসভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন খোন্দকার জামিল উদ্দিন। বর্তমান কমিটির কর্মকাণ্ডে বিরক্ত হয়েই এমন সিদ্ধান্ত বলে জানালেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, ‘হকিতে যেসব কার্যকলাপ হচ্ছে, এর বিরুদ্ধে এটা আমার প্রতিবাদ। এ জন্যই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কালই (আজ) সভাপতির কাছে আমার পদত্যাগের চিঠি পাঠিয়ে দেব।’ তাঁকে মূল্যায়ন করা হচ্ছে না বলেই কাল অভিযোগ করলেন, ‘ফেডারেশনের কোনো সভারই চিঠি পাই না আমি। সর্বশেষ কাউন্সিলরদের নিয়ে যে সভা হলো, শুধু সেটারই চিঠি পেয়েছিলাম। সেটাও সভাপতিকে জানানোর পর।’ যোগ করলেন, ‘আমার সময়েও পদত্যাগের কথা উঠেছিল খেলোয়াড়দের পক্ষ থেকে। কিন্তু শুধু সাধারণ সম্পাদকের পদত্যাগ কখনোই দাবি করিনি খেলোয়াড়েরা। যে ছেলেরা খেলে দেশের সুনাম বয়ে নিয়ে আসে, তাদের বাদ দিয়ে বিকেএসপির দল নিয়ে এশিয়া কাপে খেলার হুমকি দেয় ফেডারেশন। এসব দেখেশুনে মনে হচ্ছে, আমার আর এই পদে থাকার নৈতিক অধিকার নেই। তাই আমি পদত্যাগ করছি।’

জানা গেছে, খোন্দকার জামিলের সঙ্গে আরও ১০-১৫ জন সদস্যও পদত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন