হকি ফেডারেশনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি ফেডারেশনের ৩১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি পদত্যাগ করার পরই বোঝা গিয়েছিল সরকার মনোনীত একটি অস্থায়ী আহ্বায়ক কমিটি আসছে। কাল সেটাই ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ।২৫ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটির সভাপতি রয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানই। সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক খেলোয়াড় খাজা রহমতউল্লাহ, যিনি এর আগে দুবার নির্বাচিত যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান কমিটিতেও অবশ্য স্থান পেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন। তবে এবার তিনি সহসভাপতি। আগের কমিটির ১৪ জন আছেন নতুন কমিটিতে।নতুন এই কমিটির কাছে কী প্রত্যাশা খেলোয়াড়-ক্লাব কর্মকর্তাদের? আবাহনীর হকি কর্মকর্তা শহীদুল্লাহ দোলন জানালেন, ‘এরা সবাই হকির পরিচিত মুখ। আশা করব, খুব তাড়াতাড়ি মাঠে খেলা ফিরবে।’ জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদেরও একই কথা, ‘যে ঘটনার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি, আমরা চাই, ভবিষ্যতে সেটা আর হবে না। এখন একটাই আমাদের চাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব যেন মাঠে ফিরতে পারি।’নতুন আহ্বায়ক কমিটি: এস এম জিয়াউর রহমান (সভাপতি), খন্দকার জামিলউদ্দিন, কে এম আর মঞ্জুর, সাজেদ এ আদেল, আবদুস সাদেক, আহসান কবির খান (সহসভাপতি), খাজা রহমতউল্লাহ (সাধারণ সম্পাদক), ইউসুফ আলী ও আলমগীর কবির (যুগ্ম সম্পাদক), কাজী মঈনুজ্জামান (কোষাধ্যক্ষ), সদস্য: জসীমউদ্দিন, শামসুল বারী, ফরিদ আহমেদ, আবদুল গফুর, আবদুর রশিদ শিকদার, নাজিরুল ইসলাম, জাকি আহমেদ, মামুনুর রশীদ, কামরুল ইসলাম (রিপন), জাফরুল আহসান, কামরুল ইসলাম (কিসমত), আনোয়ার হোসেন, কামরুল-উর-রশিদ, মোসাদ্দেক হোসেন ও জামিল আবদুন নাসের।