হকি লিগে আজ ‘ফাইনাল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ প্রিমিয়ার হকি লিগের শেষ ম্যাচে ঊষার সঙ্গে ড্র করলেই চলবে মোহামেডানকে। চ্যাম্পিয়ন হতে হলে ঊষাকে শুধু জিতলেই চলবে না, খেলতে হবে প্লে-অফ ম্যাচ। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট ঊষার। বিকেল সোয়া তিনটায় শুরু ম্যাচটি অলিখিত ফাইনালই। কাল সোনালী ব্যাংককে ৩-১ গোলে হারিয়ে লিগে তৃতীয় হয়েছে আবাহনী।