হকিতে আজ আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন মৌসুমে আবাহনী ঘরোয়া হকিতে খেললেও অনুপস্থিত ছিল মোহামেডান। অনেক দিন পর আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মাঠে মুখোমুখি হবে আজ। বিকেল সোয়া চারটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে ৩ ম্যাচে সব কটিতেই জিতে ৯ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট আবাহনীর। আজ জিতলে আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে, মোহামেডানের ড্র করলেই চলবে।

সোনালী ব্যাংকের জয়: পরশু আলোকস্বল্পতার কারণে ৪৫ মিনিট পর বন্ধ হয়ে যায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ও সোনালী ব্যাংকের ম্যাচটি। কাল শেষ হয়েছে বাকি ২৫ মিনিটের খেলা। আগের দিন ১-০ তে এগিয়ে থাকা সোনালী ব্যাংক ৩-১ গোলে জিতেছে। গোল করেছেন তাহের আলী, রকি ও প্রসেনজিৎ। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বেলাল একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেছেন।