হকিতে আজ আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই ক্লাব কাপে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আজ প্রিমিয়ার হকিতে আবার মুখোমুখি আবাহনী-মোহামেডান। ক্লাব কাপের ওই ম্যাচের মতো আজও জয়ের আশায় মাঠে নামবে আবাহনী। মোহামেডান চাইবে সেই হারের বদলা নিতে।
দুই দলেই রয়েছে পাঁচজন করে পাকিস্তানি খেলোয়াড়। আবাহনী-মোহামেডানের ম্যাচের আড়ালে পাকিস্তানিদের নিজেদের মধ্যেও হবে শক্তির লড়াই। দুই দলের জন্যই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ৪ ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরই আবাহনী। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা।
গত ম্যাচে মেরিনার্সের সঙ্গে শেষ মিনিটের গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে আবাহনী। আজকের ম্যাচ নিয়ে তাই বেশ সতর্ক আবাহনী কোচ মাহবুব হারুন, ‘গত ম্যাচের মতো কোনো ভুল যাতে এই ম্যাচে না হয় আমাদের, সেটাই বুঝিয়েছি ছেলেদের।’ একই সুর মোহামেডান কোচ জামাল হায়দারের, ‘পয়েন্ট তালিকায় আরও এগিয়ে যেতে এই ম্যাচটি আমাদের জেতা খুব দরকার।’