হকিতে ঊষা ও আজাদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগ হকিতে কাল ঊষা ক্রীড়া চক্র ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। ঊষার শাহজাদ আলী ৩টি, আক্তার আলী ২টি গোল করেছেন। মইনুল, আতিক ও ইমন করেছেন ১টি করে গোল। অন্য ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ২-০ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংসকে। গোল করেছেন গগনদীপ ও আবদুর রশিদ। আজকের খেলা: মোহামেডান-ওয়ারী, অ্যাজাক্স-সাধারণ বীমা (বেলা ২-৩০ মি., ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)।