হকিতে ঊষার বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকিতে কাল ঊষা ক্রীড়া চক্র ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এসিকে। হ্যাটট্রিকসহ ৬ গোল করেছেন মইনুল। আক্তার ২টি, সারোয়ার, আতিক, আফসার, দ্বীন ইসলাম করেছেন ১টি করে গোল। অন্য ম্যাচে বাংলাদেশ এসসি ৩-০ গোলে হারিয়েছে ওয়ারীকে। আবদুস সামাদ ২টি ও শিমুল ১টি গোল করেছেন।আজকের খেলা: মোহামেডান-আজাদ, আবাহনী-সোনালী ব্যাংক (বেলা ২-৩০ মি., ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)