হকিতে কারণ দর্শানোর সময় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ হকির ব্যর্থতার জন্য কারণ দর্শানোর চিঠি এখনো হাতে পাননি দুই খেলোয়াড় জাহিদ হোসেন ও ইমরান হাসান (পিন্টু)। অথচ আজই তাঁদের জবাব দেওয়ার শেষ দিন। ফেডারেশন থেকে চিঠি পাঠানোর পরও এই দুই খেলোয়াড় সেটা না পাওয়ায় জবাব দেওয়ার সময় বাড়াতে পারে ফেডারেশন। কাল হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভির আদিল খান জানিয়েছেন, ‘যেহেতু চার খেলোয়াড়ের দুজনই চিঠি পায়নি, তাই ওদের জবাব দেওয়ার সময় বাড়ানোর কথা ভাবছি আমরা।’ অভিযুক্ত চার খেলোয়াড়ের বাকি দুজন রাসেল মাহমুদ জিমি ও কামরুজ্জামান কারণ দর্শানোর চিঠি হাতে পেয়েছেন।